মার্চ ৬, ২০২৬ ১১:১০

বর্ণমালা পাঠশালায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার

পরশুরাম প্রতি‌নি‌ধি:

পরশুরামে ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বর্ণমালা পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক নুর মোস্তফা জীবন এর সঞ্চালনায় প্রধান শিক্ষক মো: মহি উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছি‌লেন পরশুরাম পৌরসভার কাউন্সিলর এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কাজী সেলিম।বিচারক মন্ডলি দায়িত্ব পালন করেন পৌর যুবলীগের সভাপতি শফিকুল রহমান (কামরুল),মো: মঞ্জু হোসেন, মো: লিটন প্রমূখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, সিনিয়র শিক্ষক মো: আইয়ুব, মরিয়ম নেছা, মোহাম্মদ আবদুল মোমিন, রিতু রায় এবং অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। ৭ দল অংশ গ্রহন করে প্রতি দলে প্রথম, ২য়,৩য় স্থান অর্জন কারি মোট ২১ জনকে শিক্ষা সফরে অংশ গ্রহন করার মধ্যে দিয়ে পুরস্কার বিতরণ করা হবে। উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে খেলা গুলো হল চকলেট খেলা, চেয়ার খেলা, লাফা খেলা, বিস্কুট খেলা, মুরগির লড়াই, অংক কষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন