মার্চ ৬, ২০২৬ ০৮:৪৬

ফেনীতে জাপার উদ্যোগে দুই হাজার কম্বল বিতরণ

শহর প্রতিনিধি :

ফেনী জেলা জাতীয় পার্টির উদ্যোগে শীতার্ত লোকজনের জন্য শুক্রবার দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার আনুষ্ঠানিকভাবে কম্বল তুলে দেন।

এসময় সহ-সভাপতি মানু মিয়া পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতি মো: রেজাউল গনি পলাশ, সাংগঠনিক সম্পাদক নুর আলম বাসি, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি জাফর উল্লাহ খান, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজীব, পরশুরাম উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, ফুলগাজী উপজেলা সভাপতি মো: হানিফ, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নুর নবী খোন্দকার, মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, সাধারণ সম্পাদক শারমিন বেগম, কৃষক পার্টির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ছুট্টু প্রমুখ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন, জাতীয় পার্টি রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। মানবিক কারণে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন