মার্চ ৬, ২০২৬ ০৫:৪৮

অনুর্ধ ১৬ বিভাগীয় ক্রিকেটের ফাইনালে ফেনী

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ ১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় টানা ৪টি জয় পেয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে ফেনী জেলা দল। আজ সোমবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রামের মুখোমুখি হবে ফেনীর খেলোয়াড়রা।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম রাউন্ডে ডাবল লীগে নোয়াখালী ও বান্দরবানের সাথে দুটি করে জয় পায় ফেনী। ফেনী জেলা দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য শরিফুল ইসলাম অপু ও কোচ আলী আশরাফ ইমন।

টানা ৪ ম্যাচ জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছায় ফেনীর খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান, সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ক্রিকেট উপ-কমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন