মার্চ ৬, ২০২৬ ০৭:১০

জোড়াতালি ক্রীড়া সংঘের ফুটবল টুর্ণামেন্টের ড্র

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী জোড়াতালি ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ড্র সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জিয়াউল হক টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আবদুল কাদেরের সঞ্চালনায় কুঠিরহাট দক্ষিণ বাজার সংলগ্ন মাঠে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পরিচালনা করেন বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল।

এসময় খেলা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হোসেন মোহাম্মদ আলমগীর, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল হক টিপু, জোড়াতালি ক্রীড়া সংঘের উপদেষ্টা ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দি নপাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. ইউনুস, ইউপি সদস্য আলমগীর হোসেন ভূইয়া, ইব্রাহিম রুবেল, আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, সংগঠনের উপদেষ্টা মো. ইউনুস, মেডিকেল টিমের প্রধান সন্ময়ক ডা: ইসমাইল হোসেন ভুলু, সংগঠক উত্তম কুমার, বগাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর আলম মিয়াজী, চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ভূইয়া বলেন, প্রতিবছরের মতো চলতি বছর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলার মাঠে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ আয়োজনে জেলা ও জেলার বাইরে থেকে ৩০টি দল অংশ নিচ্ছে। এছাড়া খেলতে গিয়ে খেলোয়াড় আহত হলে চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স রাখা হবে। আগামী ১০ ফেব্রæয়ারি এ টুর্ণামেন্টের উদ্বোধন হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন