মার্চ ৬, ২০২৬ ১৩:৪৩

মুছাপুর ক্লোজারে ফেনীর সময় এর ফ্যামিলি ডে

নিজস্ব প্রতিনিধি :

নোয়াখালীর ‘মিনি কক্সবাজার’ খ্যাত মুছাপুর ক্লোজার বাঁধ এলাকায় বন বিভাগের সবুজ অরণ্যে অনুষ্ঠিত হলো দৈনিক ফেনীর সময় এর ফ্যামিলি ডে। শনিবার আনন্দঘন এ আয়োজনে পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ব্যাপক উচ্ছ¡াস ও উদ্দীপনার মধ্য দিয়ে সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।

আনন্দ আরও বাড়িয়ে তুলতে মহিলাদের মিউজিক্যাল ফিলো ও বেলুন ফুলানো এবং শিশুদের মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বল নিক্ষেপ প্রতিযোগিতায় মেতে উঠেন সাংবাদিকরা। ঝাউ বাগানে বসেই মধ্যাহ্নভোজে অংশ নেন সবাই। বিকালে চারটি ইভেন্ট ও র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পরিবারের সদস্যদের দেয়া হয় শুভেচ্ছা উপহার।

দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, চীফ রিপোর্টার আরিফ আজম, সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া, ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহবায়ক ও নিজস্ব প্রতিনিধি ইলিয়াছ সুমন, সদস্য সচিব ও ফুলগাজী প্রতিনিধি সাইদ হোসেন সাহেদ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

দুপুরের খানাপিনার পর সূর্যের তাপ কমতেই সবাই ব্যস্ত সাগরের আবহ উপভোগে। কেউ ব্যস্ত নৌকা ভ্রমণে আর কেউ নদীর পাড়ে এমনকি ঝাউ বাগানে ফটোসেশনে। সবুজ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, দর্শনার্থীদের কোলাহল ও মৎস্যজীবীদের জীবনাচরণে মুগ্ধ হয়ে ফিরেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন