মার্চ ৬, ২০২৬ ০৮:৩০

বনানীপাড়ার সেই বখাটেকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের একাডেমী এলাকার বনানীপাড়ার একটি বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক এক স্কুল ছাত্রকে যৌণ নিপীড়ন মামলার আসামী বখাটে শাহাদাত হোসেনকে একসপ্তাহেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন।

তিনি জানান, বখাটে শাহাদাতকে গ্রেফতার করতে পুলিশ সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছে। তাকে গ্রেফতার করতে কিছু যুবকও পুলিশকে সহযোগিতা করছে।

এর আগে গত মঙ্গলবার ওই এলাকার একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র কম্পিউটার শেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে তাকে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে স্থানীয় বখাটে শাহাদাত হোসেন যৌণ নিপীড়ন করে। চিৎকার করতে চাইলে জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে রাত ৯টার দিকে ছেড়ে দেয়। এ ঘটনায় রাতে স্কুল ছাত্রের মা বাদি হয়ে ফেনী মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযুক্ত শাহাদাত হোসেন নোয়াখালীর হাতিয়া থানার চরকিং ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে। দীর্ঘদিন বনানীপাড়া এলাকার মকবুল আহমদ সড়কের জাহাঙ্গীর মিয়ার কলোনীতে ভাড়া বাসায় বসবাস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন