মার্চ ৬, ২০২৬ ০৮:৩০

ফেনী সমিতি কাতার এর কার্যনির্বাহী পরিষদের সভা

প্রবাস সময় ডেস্ক: দোহার সালোয়া রোড সংলগ্ন ফারিয়া রেস্টুরেন্টে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ফেনী সমিতি কাতার’ এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শহীদ উল্যাহ্ হায়দার। সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোকারম আলী চৌধুরী সাহাদ। দোয়া ও পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এনামুল হক।পূর্বের ঘোষিত সাত সদস্য বিশিষ্ট আংশিক সুপার সেভেন কার্যনির্বাহী পরিষদের সাথে আলোচনায় হয়।

আলোচনায় অংশ গ্রহণ করেন কাতারস্থ ফেনীর বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুল গোফরান, জসিম উদ্দিন পাটোয়ারী, এম নুরুজ্জামান, নিজাম উদ্দিন, দিদারুল আলম আরজু, মোঃ আরিফ হোসেন, আবদুল মতিন, মিশুক মিয়া, হুমায়ুন কবির, জাফর লস্কর, এনামুল হক আলম, মেজবাহ উদ্দিন রনি, এনাম, রহিম উদ্দিন, সাইফুল্লাহ আরিফ, মাহবুবল হক, নুরনবী রিপন, সুমন মিয়াজি, সাইফুল ইসলাম, রাজু চৌধুরী, ওমর ফারুক, আরিফ হোসেন সহ অনেকেই। উপস্থিত সকলে কাতারস্থ ফেনী বাসীর ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা ও মানবতার কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন