মার্চ ৬, ২০২৬ ১২:৪০

ফেনীতে হিন্দু কল্যাণ ট্রাষ্টের প্রশিক্ষণ কর্মশালা

শহর প্রতিনিধি :

ফেনী রামকৃষ্ণ সেবাশ্রমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়োজিত ৯দিন ব্যাপী সেবায়েত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ ট্রাষ্ট চট্টগ্রাম বিভাগীয় ট্রাস্টি এডভোকেট পাপ্পু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শুসেন চন্দ্র শীল।

বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের ফেনীর সহকারী পরিচালক মাসুদ আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারন সম্পাদক লিটন সাহা, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক ডাক্তার অরুণ দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন