মার্চ ৬, ২০২৬ ১১:৩২

মিরসরাইয়ে মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকা নাহার ফিড মিলের সামনে থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সোমবার বিকেলে মহাসড়কের পাশে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে আছে, স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারনায় তাকে মানসিকভাবে প্রতিবন্ধী মনে হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন