মার্চ ৬, ২০২৬ ০৫:৫৩

নিউইয়র্কে মিন্টুর ছোট ভাই সেলিমের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই জাফর উল্যাহ সেলিম (৬৫) বুধবার বিকালে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করতেন।

২০০৯ সালে তিনি দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। তার বাবা মরহুম হাজী সফি উল্যাহ ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। ছোট ভাই আকবর হোসেন ছিলেন দাগনভূঞা পৌরসভার প্রথম মেয়র ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি।

বৃহস্পতিবার বাদ যোহর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাযা শেষে সেখানকার একটি কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন