মার্চ ৬, ২০২৬ ০৮:৫৩

লেমুয়ায় গাছ চাপা পড়ে পলিটেকনিক ছাত্রের মৃত্যু

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাণিজ্যিক এলাকায় গাছের নিচে চাপা পড়ে রেজাউল করিম রাজু নামে এক ছাত্র মারা গেছে। নিহত রাজু ফেনী পলিটেকনিক্যল ইনিস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লেমুয়া ইউনিয়নের লেমুয়া বানিজ্যক এলাকার অমু হাজী বাড়ীর মাস্টার নুর করিমের একমাত্র ছেলে রেজাউল করিম রাজু বাড়ীর পাশে আরো দুই সহযোগী নিয়ে একটি গাছ কাটছিল। গাছের কিছু অংশ কাটা হলে রাজু সহ তিনজনই গাছটি টানার চেষ্টা করে। এসময় গাছটি রাজুর শরীরের উপর গিয়ে পড়ে। এতে রাজুর মাথা ও বুকে গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করে।

লেমুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ তালুকদার জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন