মার্চ ৬, ২০২৬ ১৩:২৬

প্রতিবন্ধীদের ঈদ উপহার দিলো রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। গতকাল সোমবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মিল্লাত গার্ডেন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ক্লাব সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারী ডিষ্ট্রিক্ট ট্রেইনিং লিডার সিপি আব্দুল আউয়াল সবুজ, ডিষ্ট্রিক্ট ডেপুটি সেক্রেটারী পিপি সাইদুল মিল্লাত মুক্তা, এরিয়া ডাইরেক্টর আবু জুবায়ের মুন্না, পিপি সহিদ উল্যাহ, সভাপতি ইলেক্ট জহিরূল আলম, ইভেন্ট চেয়ার প্রেসিডেন্ট নমিনি শাহ আলম ভুইয়া, সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, ক্লাব সেক্রেটারী শরাফ উদ্দিন পাটোয়ারী সুমন, সদস্য ও রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত, পিপি ফরহাদ উদ্দিন পাশা, তোহিদুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে অর্ধশত প্রতিবন্ধীকে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, চাল-ডাল সহ ঈদ উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন