মার্চ ৬, ২০২৬ ১২:০৭

ভলেন্টিয়ার সার্কেল, ফেনী ও হেল্প ফর টুডেয়’র যৌথ ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেক্স : 

স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার সার্কেল ফেনী ও হেল্প ফর টুডেয়’র যৌথ ইফতার ও দোয়া মাহফিল ফেনীর গ্র‍্যান্ড টেস্ট রেস্টুরেন্টে রবিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ইমন উল হক, ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাসিন সোবহান ও ফেনী মুহুরী লিও ক্লাবের প্রেসিডেন্ট সাদমান ফুয়াদ ফারাবী।

এছাড়াও উপস্থিত ছিলেন হেল্প ফর টুডেয়র ডিরেক্টর ওয়ালিদ বিন আবদুল্লাহ, প্রেসিডেন্ট সফি উল্লাহ, ভলেন্টিয়ার সার্কেল ফেনীর চিফ কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া অর্পিতা, কো-অর্ডিনেটর জান্নাতুল নাঈম আদ্রিকাসহ দুই সংগঠনের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন