মার্চ ৬, ২০২৬ ০৮:২৯

ধলিয়ার প্রতিবন্ধী নুর নবীকে ভ্যানগাড়ী উপহার

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া এলাকার প্রতিবন্ধী নুর নবীকে ভ্যানগাড়ী উপহার দেয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে শহরের ট্রাংক রোডের ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে তাকে ভ্যানগাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল।

এসময় ধলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সি, জেলা যুব মহিলা লীগ সভাপতি দেলআফরোজ বেগম, সাধারণ সম্পাদক মঞ্জিলা মিমি, উপজেলা যুব মহিলা লীগ আহবায়ক সাজেদা আক্তার সীমা, যুগ্ম-আহবায়ক সাজেদা আক্তার সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিক, বর্তমান সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী নুর নবী জানান, তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। তিনি ভাড়ায় চালিত রিক্সা-ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এখন একটি ভ্যানগাড়ি পাওয়ায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দে চলতে পারবেন বলে আশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন