মার্চ ৬, ২০২৬ ১১:০২

নাসিম চৌধুরী-নিজাম হাজারীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পরশুরামের গুথুমা এলাকার চৌধুরী বাড়ীতে নাসিম চৌধুরী এবং শহরের মাষ্টারপাড়ার লমি হাজারী বাড়ি প্রাঙ্গণে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নিজাম হাজারী। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ নাসিম চৌধুরীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মী সহ সবার পরিবারের খোঁজখবর নেন নাসিম চৌধুরী ও নিজাম হাজারী। লমি হাজারী বাড়ীতে শুভেচ্ছা বিনিময় করতে আসা প্রত্যেককে কাচ্চি বিরিয়ানী দিয়ে আপ্যায়ন করা হয়।

সংসদ সদস্য নিজাম হাজারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন