মার্চ ৬, ২০২৬ ১১:১৭

রোটারী ক্লাব ফেনী অপূর্ব এর ঈদ পুনর্মিলনী

সংবাদ বিজ্ঞপ্তি :

চট্টগ্রামের মিরসরাইয়ের বিনোদন স্পট আরশিনগর ফিউচার পার্কে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন ও ফার্স্ট লেডী মারজাহান কনকের স্বাগতিকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী ও এরিয়া এডভাইজর পিপি জালাল উদ্দিন বাবলু।

ক্লাব সদস্যদের মধ্যে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট ট্রেনিং লীডার সিপি আবদুল আউয়াল সবুজ, ডিস্ট্রিক্ট ডেপুটি সেক্রেটারী পিপি সাইদুল মিল্লাত মুক্তা, এসিস্ট্যান্ট গভর্ণর পিপি এডভোকেট রাশেদ মাযহার, পিপি মোহাম্মদ সহিদ উল্যাহ, প্রেসিডেন্ট ইলেক্ট জহিরুল আলম, প্রেসিডেন্ট নমিনি শাহ আলম ভ‚ঞা, সেক্রেটারী শরাফ উদ্দিন পাটোয়ারী সুমন, জেবিন শারমিন আলম, সৈয়দা কোহিনুর আক্তার শীলা, শাহীনা সুলতানা সহ ক্লাব সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

এছাড়া রোটারী ক্লাব অব অব ফেনী রাইজিং সান এর চার্টার প্রেসিডেন্ট ফারহানা আক্তার রুমি, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দীপুল, পিপি ফরহাদ উদ্দিন ভ‚ঞা পাশা, আদিবা আমীর, ইন্টার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট ঈপ্সিতা মিল্লাত ইথিকা ও সেক্রেটারী আহমেদ হোসেন ইয়াস, রাইজিং সানের সিপি ইন্টা.আরীব আউয়াল ফাইয়াজ ও রোটাকিডস্ সুবাহ জেবিন চৌধুরী অংশগ্রহণ করে। আনন্দানুষ্ঠান, র‌্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে বিকালে সবাই নৌকাভ্রমণে মহামায়া ইকোপার্কের সৌন্দর্য্য উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন