মার্চ ৬, ২০২৬ ১৩:২৫

নাসির খন্দকার কারাগারে

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কোর্ট পুলিশের ওসি গোলাম জিলানী জানান, বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে নাসির খন্দকারকে তোলা হয়। তাকে ৮ মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালত শুনানী শেষে নাসির খন্দকারকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, বুধবার দুপুর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল নয়াপল্টনের জামান টাওয়ারে নাসির খন্দকারের ব্যবহৃত এন.কে ট্রেডার্সের অফিস কক্ষের সামনে সড়কে অবস্থান নেয়। বিকাল ৩টার দিকে অফিসে উঠার সময় তাকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। শহরের ট্রাংক রোডের খেজুর চত্ত¡র থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রোডের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন