মার্চ ৬, ২০২৬ ১৮:০১

প্রফেসর উৎপল কান্তি অসুস্থ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সভাপতি প্রফেসর উৎপল কান্তি বৈদ্য অসুস্থ হয়ে পড়েছেন। তিনি শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্র জানায়, প্রচন্ড কাঁশি অনুভব করায় প্রফেসর উৎপল গত ১ মে হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত¡াবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো রয়েছেন। সুস্থতার জন্য তিনি ফেনীবাসীর দোয়া চেয়েছেন। তাকে দেখতে গতকাল হাসপাতালে যান দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাাদাত হোসেন। তিনি চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

প্রসঙ্গত; প্রফেসর উৎপল কান্তি বৈদ্য ২০১৩ সালে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপর দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সভাপতির দায়িত্ব নিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ফেনী সিটি কলেজেরও অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন