মার্চ ৬, ২০২৬ ১৭:৫৯

টেক্স পয়েন্টে চুরি : সিসি ফুটেজে মিলেছে চোরের ছবি

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পুলিশ ফাঁড়ির সামনে টেক্স পয়েন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা সিসি টিভি ফুটেজে ধরা পড়েছে। ফুটেজে ক্যাপ পরিহিত যুবকের ছবি দেখে তাকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাকে ধরতে ইতিমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে।

ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দোকানের টিন কেটে ভিতরে ঢুকে নগদ ৩ লাখ ৩৩ হাজার ৪৫ টাকা ও মালামাল নিয়ে যায়। পরদিন শুক্রবার রাতে ঘটনাটি শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস মোহাম্মদ ও ফেনী মডেল থানায় অবহিত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এ ধরনের ঘটনায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, তারা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করছেন। চোরকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন