মার্চ ৬, ২০২৬ ০৮:৩০

অবরোধের সমর্থনে ফেনীতে যুবদলের মিছিলে

শহর প্রতিনিধি :

অবরোধের সমর্থনে ফেনী শহরে সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছে যুবদল নেতাকর্মীরা। জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তি দাবী করেন মিছিলকারীরা।

সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলুর নেতৃত্বে মিছিলটি শহরের ইসলাম রোড়ের দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুলিশ ফাঁড়ি হয়ে ভুঁইয়া বাড়ীর সামনে গিয়ে শেষ করে।

মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী পৌর সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ,ফেনী সদর উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম-আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম রাসেল, সাইদুল ইসলাম সাইদ, সদস্য তাহের মিয়াজী,ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড এর নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে জাকির হোসেন জসিম ও নাসির উদ্দিন খন্দকারকে গ্রেফতার করা হয়। জসিমকে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যা মামলা ও নাসির উদ্দিন খন্দকারকে ৩১ অক্টোবর শহরের ইসলামপুর রোড়ে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন