মার্চ ৬, ২০২৬ ১১:২৭

ফুলগাজী‌তে সড়ক দূর্ঘটনায় মাওলানা আরশাদির মৃত্যু

সাঈদ হো‌সেন সা‌হেদ,ফুলগাজী :

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট এলাকায় মঙ্গলবার দুপুরে সড়ক দূর্ঘটনায় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক খতিব মাওলানা মনির আহমদ আরশাদী (৫৫) নিহত হয়েছেন। চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন। মাওলানা আরশাদী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর শাহপাড়া গ্রামের ডা. ছালেহ আহমদের ছেলে। ও ফেনী সদর হাসপাতাল মোড় জামে মসজিদের খতিব ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্যদিনের মত মঙ্গলবার সকালে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি থেকে ফেনী আসছিলেন। মুন্সিরহাট এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পৌছলে বিপরীতদিক থেকে আাসা পরশুরাম অভিমুখী বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাওলানা আরশাদী নিহত হন। দুর্ঘটনায় চালকসহ অপর তিন ব্যক্তি আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত আরশাদীর মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বাস চাপায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন