মার্চ ৬, ২০২৬ ১২:৫৭

ফেনী জেলা বিএনপির আহবায়ক বাহার গ্রেফতার

শহর প্রতিনিধি:

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে শহরের দাউদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, বাহারকে রাতেই ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানা সূত্র জানায়, শেখ ফরিদ বাহার ২৯ অক্টোবর ফেনী শহরের ইসলামপুর রোড়ে পুলিশের উপর হামলার মামলায় আসামি। তিনি আরো তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন