মার্চ ৬, ২০২৬ ১২:৫৭

ফুলগাজীতে ফেনসিডিল ও মদসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

ফুলগাজী প্রতিনিধি :

আনন্দপুর ইউনিয়নে বিদেশী মদ ও গাঁজা সহ মোশাররফ হোসেন ফারুক নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ফারুক বন্দুয়া দৌলতপুর এলাকার মৌলভী আমির হোসেনের ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতেম সোমাবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযানে বের হন। অভিযানকালে ফারুককে গ্রেফতার ও ৫ কেজি গাঁজা, ১১ বোতল ফেনসিডিল, ১৯ বোতল বিলাতী মদ, ১৩ পিস বিয়ারক্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যের পরিদর্শক মোজাম্মেল হক বাদি হয়ে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

স্থানীয়রা জানায়, ফারুক এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত৷ বাড়িতে বসে তার মাদক কারবার ওপেন সিক্রেট হলেও প্রভাবশালী মহলপর সাথে সখ্যতা থাকায় কেউ ভয়ে মুখ খুলতে সাহস করেনা। তার বিরুদ্ধে আরো দুটি মামলা সহ অসংখ্য অভিযোগ রয়েছে।

ফুলগাজী থানার ওসি আবুল নহাসিম জানান, তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন