মার্চ ৬, ২০২৬ ০৯:৪৮

ফেনী-১ আসনে নাসিম চৌধুরীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

বুধবার সকালে তিনি সহকারী রিটানিং কর্মকর্তা ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার হাতে তিনি মনোনয়ন জমা দেন। এসময় তার সহধর্মিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা: জাহানারা আরজু, ছোট ভাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ উপস্থিত ছিলেন।

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের প্রার্থীতা প্রসংঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও জাসদ জোটগত নির্বাচন করবে কিনা এটা জাতীয় রাজনীতির বিষয়। আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে নৌকা প্রতীকে প্রার্থীতা জমা দিয়েছি। আশা করি এলাকার মানুষ ৭ জানুয়ারি নৌকার পক্ষে সমর্থন দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন