মার্চ ৬, ২০২৬ ১২:০৮

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব, সম্পাদক জাফর

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৪ সালের কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক ভোরের কাগজ ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর আলো সম্পাদক শুকদেব নাথ তপন সভাপতি এবং দৈনিক প্রভাত আলো বার্তা সম্পাদক ও ফেনী জেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশের আলো এমএ জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহজাহান সাজু রবিবার রাতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সবকটি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ সময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য প্রধান শিক্ষক আমির হোসেন ভূঁইয়া ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।
কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময়), সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন), কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি ও খবরের কাগজ), প্রচার সম্পাদক মফিজুর রহমান (দৈনিক দিনকাল ও বিজনেস বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: শফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রূপাপ্তর ও ইউএনবি), ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা) ও দপ্তর সম্পাদক আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন)।

কার্যনির্বাহী সদস্য হলেন- মোহাম্মদ শাহাদাত হোসেন (দৈনিক ফেনীর সময় ও দৈনিক নয়া দিগন্ত), ইসমাইল হোসেন সিরাজী (পাক্ষিক মসিমেলা), আরিফুল আমিন রিজভী (বাসস ও দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম) ও দিদারুল আলম (এটিএন নিউজ ও দৈনিক ফেনী)।

সাধারণ সদস্যরা হলেন- ওছমান হারুন মাহমুদ দুলাল (এনটিভি ও দৈনিক জনকন্ঠ), আবুল কাশেম চৌধুরী (বাংলাদেশ বেতার), যতন মজুমদার (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি), মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন), জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), ওমর ফারুক (দৈনিক ইনকিলাব ও ডেইলি আওয়ার টাইম), কিশাণ মোশাররফ (দৈনিক ফেনীর সময়), নুর তানজিলা রহমান (সাপ্তাহিক স্বদেশকণ্ঠ), মিজানুর রহমান (সাপ্তাহিক ফেনীর গৌরব) ও সাহাব উদ্দিন (দৈনিক ফেনী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন