মার্চ ৬, ২০২৬ ০৯:৪৮

দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সুমন, সম্পাদক রনি

দাগনভূঞা প্রতিনিধি :

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দুটি পদে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৬ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় একজন ভোটার অংশগ্রহণ করতে পারেননি।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সদস্য গোলাম কিবরিয়া আজাদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সমকাল প্রতিনিধি ইমাম হাছান কচিকে হারিয়ে ইনকিলাব প্রতিনিধি মো: ইয়াছিন সুমন সভাপতি ও দৈনিক ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে দ্য নিউ নেশন প্রতিনিধি ইয়াছিন করীম রনি নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম। নির্বাচনের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাব ২০২৩ সালের কমিটির সভাপতি মানবজমিন প্রতিনিধি নুরুল আলম খাঁন ও সাধারণ সম্পাদক আজকের পত্রিকা প্রতিনিধি এমাম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন