মার্চ ৬, ২০২৬ ০৭:১০

ডাক্তারপাড়ায় শীতার্তদের পাশে ফেনী রিপোর্টার্স ইউনিটি

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহরের পশ্চিম ডাক্তারপাড়া হাজী ইমাম বক্স সড়ক সংলগ্ন মাঠে শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে কম্বল বিতরণ করেন সংগঠনের সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহ-সভাপতি আলী হায়দার মানিক, সাধারণ সম্পাদক এম এ জাফর, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক মফিজুর রহমান, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কিশান মোশাররফ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মুহাম্মদ মিজানুর রহমান। কম্বল বিতরণ কর্মসূচীর সমন্বয় করেন সংগঠনের দপ্তর সম্পাদক আজিজ আল ফয়সাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন