মার্চ ৬, ২০২৬ ১১:৫৬

আমারা গর্বিত আমরা ফেনীর সন্তান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সময় ডেস্ক :

“আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান, করবো মোরা মানবতার কল্যণ” এ সেøাগানকে সামনে রেখে ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের ট্রাংক রোডের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবের ডা: সাজ্জাদ মিলনায়তনের সামনে জেলার ৬ উপজেলায় শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ সচিব) গোলাম মোহাম্মদ বাতেন।

জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, সংগঠনটির উপদেষ্টা আনোয়ারুল আহসান জসিম, আকতার মাহামুদ শামিম, যুগ্ম-আহবায়ক আবদুল বারিক, আলাউদ্দিন, সদস্য সচিব রবিউল হোসেন মিঠু ও শরিফ ভূঁইয়া প্রমুখ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রায় ৫ শতাধিক কর্মসুবিধাভোগী মানুষের জন্য এই কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন