মার্চ ৭, ২০২৬ ০৮:৫৫

ফেনী সিটি গার্লস হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

শহর প্রতিনিধি :

ফেনী সিটি গার্লস হাই স্কুলে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি, সমাজসেবক ও রাজনীতিক কেবিএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুহুরী ইয়ুথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন অর রশীদ মজুমদার, অবজারভার ও ডিবিসি প্রতিনিধি আবু তাহের ভ্ূঁইয়া, সাবেক কমিশনার আলহাজ্ব আবুল কাশেম, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফেনী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত রাজু। দোয়া পরিচালনা করেন শান্তি কোম্পানি জামে মসজিদের খতিব জনাব মাওলানা ইদ্রিস ভূঁইয়া। শেষে অতিথিগণ ১২৪ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন