মার্চ ৭, ২০২৬ ০০:২৩

দাগনভূঞায় কাশেম স্পোর্টিং ক্লাবের জার্সির মোড়ক উম্মোচন

দাগনভূঞা প্রতিনিধি :

আগামি ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ডিসিএ টুর্নামেন্ট উপলক্ষে দাগনভূঞা কাশেম স্পোর্টিং ক্লাবের জার্সির মোড়ক উম্মোচন অনুষ্ঠাণ সোমবার বিকালে আতাতুর্ক সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

কাশেম স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠাণে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, সাংস্কৃতিক সংগঠক ফখরুদ্দিন তিতু, দাগনভূঞা আজিজিয়া ফাযিল মাদ্রাসার সভাপতি নুরুল হুদা হুদন, সাংবাদিক ইমাম হাছান কচি প্রমুখ উপস্থিত ছিলেন। পৃষ্ঠপোষক আবুল কাশেম জানান, দাগনভূঞার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে কাশেম স্পোটিং ক্লাব বিগত দুই বছর ধরে কাজ করছে। ২০২৩সালে প্রথমবারের মতো ডিসিএ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে কাশেম স্পোর্টিং ক্লাব সাফল্য দেখিয়েছে।আশা করছি তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন