মার্চ ৬, ২০২৬ ০৮:৪৯

ফেনী কলেজে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে জীবনবৃত্তান্ত আহবান

শহর প্রতিনিধি :

ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের খাজা আহমদ অডিটোরিয়ামে বর্ধিত সভা শেষে সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহমদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের আগামী ৫ মে এর মধ্যে ফেনী জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোসলেহ উদ্দিন শাকিল ও উপ-দপ্তর সম্পাদক জিতু মজুমদারের নিকট জীবন বৃত্তান্ত প্রেরণের জন্য। নতুন নেতৃত্ব সৃষ্টি ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটি কবে ঘোষণা হতে পারে বলে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা অনুযায়ী জীবনবৃত্তান্ত হাতে পাওয়ার পর যাচাই-বাছাই করে দ্রুতসময়ে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা করা হবে।

প্রসঙ্গত; ২০২২ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজে সভাপতি পদে নোমান হাবিব ও সাধারণ সম্পাদক হিসেবে সাদিয়া সুলতানা রাত্রিকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন