মার্চ ৬, ২০২৬ ০৯:৪৮

শান্তি কোম্পানীর মৃত্যুবার্ষিকী আজ

শহর প্রতিনিধি :

ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর মরহুম সুলতান আহম্মদ (শান্তি কোম্পানী) এর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৬ সালের এদিনে তিনি পরপারে পাড়ি জমান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর জীবদ্দশায় প্রতিষ্ঠিত বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্বগৌরবে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। মরহুমের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত শান্তি কোম্পানী জামে মসজিদ। এছাড়া পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত পরিকল্পিত শিশু শিক্ষালয় শান্তি নিকেতন ক্যাডেট ইনষ্টিটিউট শিক্ষাক্ষেত্রে সর্বমহলে প্রশংসিত। শান্তি কোম্পানী সাহেবের পরিকল্পনার বাস্তবরূপ আজকের পরিকল্পিত ও নিরাপদ আবাসন এলাকা শান্তি ছায়া আবাসিক এলাকা এ ও শান্তিধারা আবাসিক এলাকা।

তার বড় ছেলে রাজনীতিক ও সমাজসেবক কেবিএম জাহাঙ্গীর আলম প্রয়াত শান্তি কোম্পানীর আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজনসহ সবার দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন