মার্চ ৬, ২০২৬ ১৮:০৩

ফেনীর সময় সম্পাদক অসুস্থ ; দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি :

দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, গত রবিবার থেকে মাকে নিয়ে ইবনেসিনায় রয়েছেন ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। শুক্রবার বিকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে জরুরী বিভাগে নেয়া হয়। সেখান থেকে সিসিইউতে নিয়ে চিকিৎসা দেয়া হয়। কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা: তৌহিদুল হকের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষনে রেখেছেন। তিনি ডায়াবেটিক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন।

তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দ্রুত ছুটে যান পুলিশের ডিআইজি ও ফেনীর সাবেক পুলিশ সুপার মো: রেজাউল হক, এফবিসিসিআই পরিচালক ও স্টার লাইন গ্রুপের কর্ণধার হাজী আলাউদ্দিন, ঢাকাস্থ ফেনী সমিতির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা।

মোহাম্মদ শাহাদাত হোসেন ও তাঁর মায়ের দ্রুত সুস্থতা কামনায় ফেনীর সময় পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন