মার্চ ৬, ২০২৬ ০৭:০৬

ফেনীর সময় সম্পাদক এর এনজিওগ্রাম সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বিকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। হৃদযন্ত্রের জটিলতার জন্য এনজিওগ্রামসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপর শনিবার বিকালে কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা: তৌহিদুল হকের তত্ত্বাবধানে এনজিওগ্রাম সম্পন্ন হয়।

প্রসঙ্গত: সম্পাদকের মা ইবনেসিনা হাসপাতালে সপ্তাহখানেক ধরে ভর্তি রয়েছেন। সম্পাদক ও তাঁর বড় ছেলে সেখানেই ছিলেন। এর মধ্যেই সম্পাদক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যারা এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সম্পাদকের বড় ছেলে। একইসাথে তার বাবা ও দাদুর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন