মার্চ ৬, ২০২৬ ০৭:১১

ফেনীতে আহত ৬ সাংবাদিককে জামায়াতের অনুদান

শহর প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিউজ সংগ্রহকালে আহত ৬ সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।।বৃহস্পতিবার দুপুরে ফেনী প্রেসক্লাবে আহত সাংবাদিকদের হাতে এ অনুদান তুলে দেন জামায়াতে ইসলামীর জেলা আমীর এ.কে.এম শামসুদ্দিন।  

এসময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের সকল ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লিখনী দিয়ে দেশের মানুষকে আলোর পথ দেখিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন। ফেনীতে আমরা ৬ সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি। সংগঠনের সামর্থ্য অনুযায়ী সামান্য অনুদান তাদের মাঝে বিতরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন