মার্চ ৬, ২০২৬ ০৮:২৯

মধুপুর স্কুলে ‘উদ্যোগ’ এর আয়োজনে শিক্ষা উপকরণ বিতরন

সময় ডেস্ক :

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে ও এসএসসি ব্যাচ ৯৮ রয়্যাল নোয়াখালী সঙগঠনের সহায়তায় স্কুল ব্যাগ ও খাতা, কলম উপহার পেল ফেনী পৌর এলাকার মধুপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে উপহার বিতরণকালে প্রধান শিক্ষক ডলি রাণী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সদস্য আসাদুজ্জামান দারা, সহ-সভাপতি মহিম উদ্দিন পৃথিবী, সদস্য কফিল মাহমুদ, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, বিবি হাজেরা, তাহমিনা রহমান, রিফাত শাহীন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠক মোঃ বেলায়েত হোসেন শাহীন ও মোঃ সালাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন