মার্চ ৬, ২০২৬ ০৭:০৭

আ’লীগ নেতা সাজু-বাহার কারাগারে

নিজস্ব প্রতিনিদি

ফেনী জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট এম, শাহজাহান সাজু ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দিন বাহারকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শাহজাহান সাজুকে আদালতে হাজির করা হয়। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসাদ বেগম তাকে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন। সাজু চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মহিপালে আহত ব্যক্তির দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। তিনি জেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

একইদিন নাছির উদ্দিন বাহারকে আদালতে হাজির করা হয়। চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মহিপালে আহত ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জানান, দুই আওয়ামীলীগ নেতাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়েছে। আদালতের আদেশের পর তাদের কারাগারে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন