শহর প্রতিনিধি :
ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চুক্ষ চিকিৎসা শিবির ও ছানী অপারেশন ক্যাম্পে প্রায় দুই হাজার চার শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ফেনী শিশু নিকেতন স্কুলে দিনব্যাপি এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন, লায়ন্স এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, লায়ন্স রিজিয়ন চেয়ারপার্সন (ভিশন) ওমর ফারুক ভূঁইয়া বেলাল এবং জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আদালতের জিপি নুরুল আমিন খান।
ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সভাপতি মো: ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে ও সৈয়দ আশ্রাফুল ইসলাম আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চক্ষু শিবিরের বাস্তবায়ন কমিটির আহবায়ক দ্বীন মোহাম্মদ, সহ-আহবায়ক ফারুক আহম্মদ, সদস্য সচিব মোর্শেদ হোসেন প্রমূখ।
এছাড়া এডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, ফেনী লায়নের প্রতিষ্ঠাতা, ডিবিসির প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, নাসির উদ্দিন রোমেল, পলাশ সূত্রধর, দীন মোহাম্মদ, আব্দুল মান্নান, আব্দুল মুহিত এপোলো, সাহেদা আক্তার, আনিসুল হক দিদার, মহিউদ্দিন রাসেল, আব্দুল মতুজ্যা রাতুল, সৈয়দ রইসুল ইসলাম রিমন প্রমূখ।
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওয়তাধীন ফেনী লায়ন্স লায়ন্স ফ্যামিলির অন্তর্ভুক্ত ক্লাবসমূহ: ফেনী মুহুরী লায়ন্স ক্লাব, ফেনী সিটি ক্লাব, ফেনী সেন্ট্রাল ক্লাব ও ফেনী অর্কিড লায়ন্স কাবের উদ্যোগে এ আয়োজন।
উল্লেখ্য, আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামুল্যে চুক্ষ চিকিৎসা শিবিরে ঢাকাস্থ লায়ন্স আই হাসপাতালের ছয়জন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপি দুই হাজার চার শত রোগীকে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন। এসব রোগীদের মধ্যে প্রায় তিন শতাধিক দুঃস্থ রোগীকে বিনামুল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়। এদের মধ্যে তিন শত বিশ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।