মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনীতে রথযাত্রা উৎসব শুরু

শহর প্রতিনিধি :
ফেনীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা। ধর্মীয় ভাবগম্ভীরতা ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নয় দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ৫ জুলাই।

গতকাল বিকাল ৫ টায় শহরের জয়কালি মন্দিরে রথযাত্রা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনীর রথযাত্রা শহরের ট্রাংক রোডস্থ জয়কালি মন্দির, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন জগন্নাথ মন্দির ও মাস্টার পাড়ার ইসকন মন্দির থেকে শুরু হয়ে শেষ হবে গুরুচক্র মন্দিরে।

সেখানে এক সপ্তাহ থাকার পর বিপরীতে একই পথ দিয়ে পুনরায় জয়কালি মন্দির, জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরে নিয়ে যাওয়া হবে।
এই উপলক্ষে শহরের ট্রাঙ্ক রোডে দশ দিনব্যাপী মেলা শুরু হয়েছে । প্রথম দিনের মেলায় ব্যাপক লোকসমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন