মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

ট্রাংক রোডে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি জুলাই সনদ দ্রুত ঘোষনার দাবী

নিজস্ব প্রতিনিধি :
জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ফেনীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। গতকাল মঙ্গলবার বিকালে শহরের ট্রাংক রোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই যোদ্বা’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন, শহীদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের মাতা ফাতেমা আক্তার ও জুলাইয়ে আহত নাহিদুল ইসলাম।

মুফতি আবদুল হান্নান বলেন, ‘জুলাই শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে দেশের মানুষ বৈষম্যহীন ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হবে। কোন অবস্থায় জুলাই বিপ্লব যাতে হাতছাড়া না হয় এ ব্যাপারে সজাগ থাকতে হবে। চক্রান্ত্রকারী-ষড়যন্ত্রকারীরা সীমান্তের ওপারে বসে জাতির উপরে প্রতিশোধ নিতে আষ্ফালন দেখাচ্ছে। তাদের বাংলাদেশে এনে তাদের বিচার কার্যকর করার জন্য জোর দাবী জানান তিনি।’

কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আব্দুল কাইয়ুম সোহাগ, আব্দুল আজিজ, আহত ইকরাম মাসুদ খান পারভেজ, আরমান হোসেন প্রমুখ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন