মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

মুক্তবাজারে খাস জমি দখলমুক্ত করে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান হচ্ছে

শহর প্রতিনিধি :
ফেনী শহরের মুক্ত বাজারে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করে সরকারি ৯.৬০ শতক খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন বেদখলে থাকা ওই জায়গায় চব্বিশের গণঅভ্যূত্থানে শহীদদের স্মরনীয় করে রাখতে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সারর্কেল) আরিফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগ প্রমুখ।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। খাস জমি ও সরকারি জমি উদ্ধারে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন স্মৃতিস্তম্ভ নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা স্মৃতিস্তম্ভ বিষয় যেকোন ধরনের গুজবে কেউ যেন কান না দেয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, যাঁদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাঁদের নামের উপরে জুলাই স্মৃতিসৌধ নির্মান করা হচ্ছে। প্রতিবছর সেইসব শহীদরের স্মরন করা হবে।

জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান বলেন, যাঁরা এই দেশের মানুষের মুক্তির জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যাঁরা শহীদ হয়েছে তাঁদেরকে স্মরণীয় করে রাখার জন্য জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান করা হচ্ছে। তারা ইতিহাসের অংশ। এই স্মৃতিস্তম্ভ শহীদদের যুগ যুগ ধরে স্বরণ রাখবে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, পর্যায়ক্রমে সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব স্থানে সরকারি, জনহিতকর বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন