মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনীতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

চব্বিশের রঙে মেতে উঠলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ফেনীতে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় ফেনী জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ আয়োজন করা হয়। শহরের ফেনী গিরিশ অক্ষয় একাডেমীতে জেলার ৬ উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উপজেলা থেকে বিজয়ী ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনের মাধুরী মিশিয়ে চব্বিশের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর চিত্র ফুটে উঠে শিল্পীদের রং-তুলির আঁচড়ে।

মাধ্যমিক পর্যায়ে (স্কুল/সমপর্যায়ের কারিগরি ও মাদ্রাসা) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সিলোনীয়া উচ্চ বিদ্যালয় ও আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায় (কলেজ/সমপর্যায়ের কারিগরি ও মাদ্রাসা) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ফেনী সরকারি কলেজ, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ও সোনাগাজী সরকারি কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়।

প্রতিযোগিতা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফী উল্যাহ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তত্ত্বাবধান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন