মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

অতিবৃষ্টিতে হর্টিকালচার সেন্টারে বিভিন্ন প্রজাতির ১০ হাজার চারা নষ্ট

হর্টিকালচার সেন্টার

সদর প্রতিনিধি :
ফেনীতে অতিবৃষ্টি বন্যায় পাঁচগাছিয়া বাজার সংলগ্ন হর্টিকালচার সেন্টারে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা নষ্ট হয়ে গেছে। এতে প্রায় লক্ষাদিক টাকার ক্ষতি হয়েছে। ফেনী হর্টিকালচার সেন্টারের উপপরিচালক নয়ন মনি সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে জানা গেছে, হর্টিকালচার সেন্টারে ২ হাজার ড্রাগন গাছের চারা, ১ হাজার কাঠালের চারা, ৪ হাজার বিভিন্ন প্রজাতির সবজির চারা, ১ হাজার অরবরই, ২ শতাদিক পেপে, ১ শতাদিক পেয়ারা ছাড়াও জলপাই, আম, জাম, বরই, বিভিন্ন প্রজাতির ফুলের চারা সহ প্রায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের ছারা নষ্ট হয়ে যায়। এতে প্রায় এ হর্টিকালচার সেন্টারের লক্ষাদিক টাকা ক্ষতি হয়েছে।

হর্টিকালচার সেন্টারের উপ-সহকারি উদ্যান কর্মকতা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, টানা কয়েকদিনের অতি বৃষ্টিতে চারা ভিটিতে পানি জমে কচরা ধরে যাওয়ায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নষ্ট হয়ে গেছে।

হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক নয়ন মনি সূত্রধর জানান, চব্বিশের বন্যায় এ সেন্টরে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ হাজার গাছের চারা মরে গেছে। চলতি বছরে অতিবৃষ্টিতে ও বন্যার পানি বাগানে ডুকে ফের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা নষ্ট হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, যেহেতু আষাঢ় ও শ্রাবণ মাসে গাছ লাগানোর উপযুক্ত সময় তাই আমরা নতুন করে আবার চারা উৎপাদন ও কলম তৈরি করে উৎপাদনের চেষ্টা করছি। আশা করছি আমরা সফলতা পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন