মার্চ ৬, ২০২৬ ০৫:৪৬

গণঅভ্যুত্থান দিবস পালনে ফেনীতে ব্যাপক প্রস্তুতি


নিজস্ব প্রতিনিধি :
৫ আগস্ট গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ফেনীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে প্রস্তুতি সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন প্রমূখ।

সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ছাএ-জনতার গনঅভ্যুত্থান দিবসটি যথাযথ মর্যাদায় বর্নাঢ্যভাবে পালন করা হবে। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

জুলাই গনঅভ্যুত্থান জেলার সকল শহীদদের কবর একই ডিজাইনে দৃষ্টিনন্দনভাবে বাধাই করা হবে। ফেনীর মহিপাল যেখানে গনঅভ্যুত্থানে ১১জন শহীদ হয়েছিলো সেখানে সবার নাম সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ করা হচ্ছে।ট্রাঙ্ক রোডে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এর আগে ফেনী সদর হাসপাতাল মোড়ে আরেকটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। গনঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জেলায় আরো কাজ হচ্ছে। এসব কাজ করতে নানা বাধাবিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ ব্যাপারে ছাত্র, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সবাই সহযোগিতা করছেন।

এছাড়াও জুলাই আগস্টজুড়ে নানা কর্মসূচীর মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, জুলাই ওমেন ডে উপলক্ষে টিশার্ট হ্যান্ডব্যান্ড তৈরি ও বিতরণ, প্রতীকি ম্যারাথন, বৃক্ষরোপণ কর্মসূচি, জুলাই ঘটনাবলী নিয়ে নির্মিত ভিডিও অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, জেলার গুরুত্বপূর্ণ স্থানে চলচ্চিএ প্রদর্শনী, রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,জুলাইয়ের মায়েরা নামে অভিভাবক ও চলচ্চিত্র প্রদর্শনী, বর্নাঢ্য আয়োজনে ৪ আগস্ট সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে সম্মূখ সারির যোদ্ধাদের সমাগম এবং ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করা হবে। একইদিন জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।

পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বলেন, একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে জুলাই আন্দোলনের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন