মার্চ ৬, ২০২৬ ০৫:৪৬

ছাগলনাইয়ায় ‘ফিরে দেখা হজ্ব-ওমরাহ’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
ছাগলনাইয়ায় ‘ফিরে দেখা হজ্ব ওমরাহ- ২০২৫’ শীর্ষক আলোচনা সভা ও হাজিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে ট্রাভেল ক্লাব এভিয়েশন এর উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলোনিয়া মাদানিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতি আহমাদুল্লাহ কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল ক্লাব এভিয়েশনের পরিচালক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার ওসি মো: আবুল বাশার, স্কাই হলিডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার, ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন, জিনারহাট ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সামছুল করিম ভূঁইয়া, চট্টগ্রাম বায়তুর মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম, খেলাফতে মজলিসের ছাগলনাইয়া উপজেলা আমির মাওলানা নাজিমুল হাসান, প্রধান শিক্ষক আবুল খায়ের, মাষ্টার করিমুল হক, ট্রাভেল ক্লাবের সদস্য ফরিদ আহমদ, হাজী আবদুল আলিম, ফজলুল করিম, রবিউল হক ও ইকবাল। এতে ট্রাভেল ক্লাবের মাধ্যমে হজ্ব ও ওমরাহ পালনকারীগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন