মার্চ ৬, ২০২৬ ০৫:৪৬

মাস্টার পাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

শহর প্রতিনিধি :
ফেনী পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন গতকাল মঙ্গলবার বিকালে শহরের মাস্টার পাড়া রামতারা শিশু পার্কে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান মজিব, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল প্রমুখ।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা সুমন চাঁনের সভাপতিত্বে ও পৌর যুগ্ম আহবায়ক মিশকাতুর রহমান মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড বিএনপি নেতা লিটন, ১নং ওয়ার্ড বিএনপি নেতা মো: বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম ও জামাল মিদা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হাসান সওদাগর প্রমুখ।

সম্মেলনে ৩টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন