মার্চ ৬, ২০২৬ ০৫:৪৭

মমারিজপুর স্কুলে শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার বিকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রশিক্ষণ উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম, অভিভাবক সদস্য কাউসার চৌধুরী, ক্রীড়া শিক্ষক অনিমেষ দে, ব্যবসায়ী মহিদ চৌধুরী ও আবুল কালাম প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা ফুটবল প্রশিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন ও নাসির উদ্দিন প্রশিক্ষণ পরিচালনা করছেন। বিদ্যালয়ের ২৮জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।

প্রশিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, খেলাধুলার প্রতি গ্রামের শিশু-কিশোরদেরও আগ্রহ আছে। কিন্তু যথাযথ পরিচর্যার অভাবে অনেকে ঝরে যায়। এভাবে যত্ন নিলে তারা আরও উৎসাহী হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন