মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

এবার দাগনভূঞায় ঠিকাদারের বালু ভর্তি ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিনিধি :
দাগনভূঞায় ঠিকাদারের বালু ভর্তি ট্রাক ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত গভীর রাতে পৌর শহরের আতাতুর্ক হাই স্কুল মার্কেটের সামনে থেকে কয়েকজন সন্ত্রাসী বালু ভর্তি ট্রাকটি চালককে জিম্মি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পুলিশ রাতেই একজনকে গ্রেফতার ও বালুভর্তি ট্রাক উদ্ধার করে।

ঠিকাদার আবদুল কাদের জানান, “দাগনভূঞা পৌরসভায় সরকারি দরপত্রের মাধ্যমে কয়েকটি রাস্তার কার্যাদেশ পেয়ে কয়েকদিন যাবৎ তিনি কাজ করে আসছেন। পৌরসভার গ্রামীন টাওয়ার ও বাঁশতলা রাস্তার নির্মাণ কাজের জন্য মো: সোহাগ ৪/৫ দিন যাবৎ ড্রাম ট্রাক করে বালু এনে রাস্তার নির্মান কাজ শুরু করে।”

“শুক্রবার রাতে বালু ভর্তি ড্রাম ট্রাক (রেজিষ্ট্রশন নং ফেনী- ৪-১১-১০৪১) আতাতুর্ক স্কুল মার্কেটস্থ আমানিয়া বেকারীর সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর রাখা হয়।”

“রাত ৩টার দিকে মাসুদ ইকবাল শামীম সিগন্যাল দিলে ট্রাক থামিয়ে জোরপূর্বক গ্রামীন টাওয়ার নিয়ে যায়। সেখানে বালু ফেলার চেষ্টা করলে শামীম সহ পূর্ব থেকে সেখানে থাকা মো: আব্দুল করিম ও অনিক ভয়ভীতি দেখিয়ে ড্রাইভারকে বাধ্য করে বালু ভর্তি ড্রাম ট্রাকটি বেতুয়া নামার বাজার রোডের দিকে নিয়ে যায়।”

ভুক্তভোগী ঠিকাদার আবদুল কাদের আরো জানান, “বিষয়টি তাৎক্ষনিক থানায় জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক উদ্ধার ও জড়িত আবদুল করিমকে আটক করে।”
এ ঘটনায় তিনি কৃষ্ণরামপুর এলাকার আনিসুল হক মাসুদের ছেলে মো: আব্দুল করিম (২৫), মাতুভূঞা ইউনিয়নের কামরুল ইসলামের ছেলে অনিক (২৩), চরমজলিশপুর গ্রামের আবদুল খালেকের ছেলে মো: মাসুদ ইকবাল শামীম (২৯), এর নাম উল্লেখ করে থানায় মামলা দিয়েছেন।

এর আগে দাবিকৃত চাঁদা না দেয়ায় সড়কের কাজ দফায় দফায় বন্ধ করে দেয়া হয়।এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

তিনি প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পৌরসভার আটটি সড়ক সংস্কারের কাজ দরপত্রের মাধ্যমে পেয়েছেন।দরপত্র জমা দেয়ার পর থেকেই তাকে চিহ্নিত সন্ত্রাসীরা হুমকি-ধমকি দিয়ে আসছে।

দাগনভূঞার থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বালুভর্তি টাক সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন