মার্চ ৬, ২০২৬ ০৫:৪৬

মুন্সিরহাট ও আমজাদহাটে ধানের শীষের প্রচারণায় মজনু

মুন্সিরহাট ও আমজাদহাটে ধানের শীষের প্রচারণায় মজনু

ফুলগাজী প্রতিনিধি :
ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর, মুন্সিরহাট ও দক্ষিন শ্রীপুর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহাবায়ক ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু। গতকাল মঙ্গলবার সকালে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান।

রফিকুল আলম মজনু বলেন, “দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রতীকে ভোট দিতে হবে।”

গণসংযোগের সময় ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাস্টার আবুল কালাম, শহীদুল্লাহ মজুমদার, যুবদলের আহবায়ক ফরিদ আহম্মদ ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক নুরুল হুদা শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম রসূল, সদস্য সচিব আবুল কালাম, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইউসুপ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন