মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

ফেনীতে মতবিনিময় সভায় লিয়াকত আলী ভূঁইয়া ‘পিআর পদ্ধতি হলে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ হয়ে যাবে’

নিজস্ব প্রতিনিধি :
পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবীতে ফেনীতে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। সদর উপজেলা শাখার আয়োজনে উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে শহরের সালাম কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর এ কে এম সামছুদ্দিন ও জেলার নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।

এসময় আরো বক্তব্য রাখেন ফেনী শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি আব্দুর রহিম ও সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন অর রশিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “বর্তমান পদ্ধতিতে পিআর না থাকার কারণে এমন এমপি পায়, যারা বাংলা উচ্চারণ করতে পারে না। যারা আইন পরিচালনা করবে তাদের উচ্চ শিক্ষিত হওয়া উচিত। আমরা চাই তারাই আসুক যারা দেশ পরিচালনার জন্য যোগ্য। পিআর পদ্ধতি না হলে সকল ভোটারের ভোটের মূল্য হয় না। পিআর পদ্ধতি হলে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। এ পদ্ধতিতে কেউ স্বৈরাচার হতে পারবে না। পৃথিবীর ৯৩টা দেশে পিআর পদ্ধতি রয়েছে। এ জন্য আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন